
হামে মৃত্যু নিয়ে সংসদে সরব রুমিন, মন্ত্রী বললেন পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে
দেশে হামে শিশুমৃত্যু এবং টিকার তীব্র সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার স্পিকার হাফিজ আহমদের সভাপতিত্বে অধিবেশনে এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় তিনি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা তুলে ধরেন।

