
নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন।























