দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পূর্ব পাশে সড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
বিজ্ঞাপন
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, টহল পুলিশ লাশটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির চাপায় এ ঘটনা ঘটেছে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

