
হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা এমদাদ গ্রেপ্তার
রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।























