ড্রোন হামলার পর সাইপ্রাসের ঘাঁটি রক্ষায় ব্রিটিশ যুদ্ধজাহাজ
পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন, যা এখন সাইপ্রাসের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে কাজ শুরু করতে প্রস্তুত। খবর আলজাজিরার।

পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন, যা এখন সাইপ্রাসের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে কাজ শুরু করতে প্রস্তুত। খবর আলজাজিরার।

মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়ার পর ইতালি সাইপ্রাসকে রক্ষার জন্য একটি ফ্রিগেট মোতায়েন করতে যাচ্ছে। শনিবার এই ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট পাঠাচ্ছি।’

ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদার করতে সাইপ্রাসে নৌ-সরঞ্জাম পাঠাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ। খবর আলজাজিরার।

সাইপ্রাসে যুক্তরাজ্যের আকরোতিরি সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমবিওতিস। খবর আল-জাজিরার।