মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাবাজির নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ইরানিদের বিরুদ্ধে ট্রাম্পের মৌখিক আক্রমণ ‘‘তীব্রতা ও সহিংসতায় বাড়ছে।’’ যা শুধু কথার কথা নয়।
অ্যামনেস্টি প্রধান এক্স পোস্টে লেখেন, এগুলো মাঠ পর্যায়ে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর লক্ষ্যবস্তুভিত্তিক, নির্বিচার বা অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের দিকে নিয়ে যায়। যে বিষয়টি অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ, তার বিরুদ্ধে মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবে? এটা সত্যিই ভয়াবহ।
তাই আমি আবারও জিজ্ঞাসা করছি— এর শেষ কোথায়? কে বা কী এ ক্রমবর্ধমান উত্তেজনাকে থামাবে, যার কেবল শিকার ও ক্ষতিগ্রস্ত পক্ষ রয়েছে; সর্বাগ্রে ইরান, লেবানন, ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোর জনগণ? সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

