ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী

লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা

আমার দেশ অনলাইন

লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা

গত রাতভর লেবাননে হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোয় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

লিতানি নদীর ওপর দুটি সেতু ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। গত কয়েক সপ্তাহ ধরে এই নদীর তীরবর্তী এলাকা ইসরাইলের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে দক্ষিণ লেবানন এখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মার্চের শেষে ইসরাইল ঘোষণা করেছিল, তারা দক্ষিণ লেবাননের ভেতরে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করছে। ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরে অবস্থিত এই লিতানি নদী পর্যন্ত এলাকাটি তারা নিজেদের দখলে রাখার পরিকল্পনা করেছে।

হিজবুল্লাহ মহাসচিবের ভাতিজা এবং তার সচিব আলি ইউসুফ হারশিকে হত্যা করার কথা দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার বিকেলে লেবাননে চালানো ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই গত রাতের এই হামলাগুলো চালানো হলো।

ইসরাইলের দাবি, বুধবার মাত্র ১০ মিনিটে তারা ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...