যাদের ওপর নতুন করে ভিসা বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যাদের ওপর নতুন করে ভিসা বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করতে শত্রুপক্ষকে সহায়তা বা সমর্থন করবে, তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, এই নীতির অংশ হিসেবে ইতোমধ্যে ২৬ জনের ভিসা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধজুড়ে মার্কিন প্রভাব বাড়াতে চাইছেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প আমেরিকা মহাদেশজুড়ে মাদক পাচার বন্ধ করার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। নিয়ম অমান্যকারীদের জন্য অর্থনৈতিক জরিমানা ও সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি, লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায়ও উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বর্ধিত ভিসা বিধিনিষেধে তাদের লক্ষ্য এমন ব্যক্তিদের শাস্তি দেওয়া, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ শক্তিকে সহায়তা করে। যেমন কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণে সহায়তা, আঞ্চলিক নিরাপত্তা দুর্বল করা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করা বা প্রভাব বিস্তারমূলক কার্যক্রম চালানো।

তবে বিবৃতিতে চীন বা মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানের কোনো উল্লেখ ছিল না।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন