ইরানের সঙ্গে আলোচনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকার।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রায় ১০০ জন সদস্য ইতোমধ্যে শহরটিতে রয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার ইসলামাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের কালিবাফ এবং এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলি বাঘেরি কানি এবং শনিবার ইসলামাবাদে উপস্থিত থাকা অন্যরা।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেতুবন্ধ হয়ে উঠল পাকিস্তান