ইরানের সর্বোচ্চ নেতা কেমন আছেন, যা জানা গেল

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা কেমন আছেন, যা জানা গেল

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো সুস্থ হয়ে ওঠেননি। তার মুখমণ্ডল ও পায়ের গুরুতর আঘাত থেকে তিনি সেরে উঠছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন।

যুক্তরাাষ্ট্র ও ইসরাইলের হামলায় পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে এবং কোনো ভিডিও বা ছবিতেও দেখা যায়নি। ওই হামলার কয়েক দিন পরেই মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, হামলায় খামেনির মুখমণ্ডল এবং তার এক বা উভয় পায়ে আঘাত লেগেছিল। ওই হামলায় তার বাবা এবং স্ত্রী, শ্যালক, শ্যালিকাসহ পরিবারের সদস্যরা নিহত হন। তবে রয়টার্স সূত্রগুলোর দেওয়া এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন