ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন বলেছেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর মাইন অপসারণের সক্ষমতা রয়েছে, যা হরমুজ প্রণালির নৌপথ সুরক্ষিত করতে সাহায্য করতে পারে।
টিএফ১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে পাহারা দিতে সক্ষম। তিনি আরো বলেন, প্রণালিটি খুলে দেওয়ার বিষয়ে আজ শুক্রবার প্যারিসে অনুষ্ঠেয় আলোচনায় বিষয়টি উত্থাপন করা হবে। বৈঠকের লক্ষ্য এই প্রণালি দিয়ে অবাধে নৌচলাচলে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের মিত্ররা প্রস্তুত, এটা প্রমাণ করা।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

