ইরানের সঙ্গে আলোচনায় আর কোনো জটিলতা নেই: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে আলোচনায় আর কোনো জটিলতা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আর কোনো বড় বাধা নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

স্থানীয় সময় লাস ভেগাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা খুব কাছাকাছি। এটি সবার জন্যই ভালো কিছু হতে যাচ্ছে। আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ইরান ইস্যুতে এখন আর কোনো “স্টিকিং পয়েন্ট” বা জটিলতা অবশিষ্ট নেই। ধারণা করা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়গুলোকেই তিনি ইঙ্গিত করেছেন।

তবে ট্রাম্পের এই বক্তব্য এখনো নিশ্চিত করেনি ইরানের কোনো কর্মকর্তা। ফলে চুক্তি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন