যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ বহাল রাখে, তাহলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর আলজাজিরার।

ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ অবস্থানের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে গেলে তেহরানও ব্যবস্থা নিতে বাধ্য হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আগের এক্স পোস্টে দেওয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন। সেখানে বলা হয়—

  • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত পথ অনুসরণ করতে হবে।
  • বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকলে ইরান পাল্টা পদক্ষেপ নেবে।
  • হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় ইরান দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং প্রয়োজন হলে নমনীয়তা দেখাবে।
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...