মানুষ সত্যিই হতবাক, রাজধানী বৈরুতে ছিল চরম বিশৃঙ্খলা। ধ্বংসযজ্ঞের ব্যাপকতা চোখে পড়ার মতো। কোথাও নিরাপদ নয়।
লেবাননের জনগণ মনে করছে, কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই গতকাল ইসরাইল এই হামলা চালিয়ে নতুন করে বার্তা দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, আরো হামলা হতে পারে, কারণ ইসরাইলি সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহ যেখানেই থাকুক না কেন, তারা তাদের পিছু নেবে।
ইসরাইলি সেনাবাহিনী এখন অভিযোগ করছে যে, হিজবুল্লাহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তাদের শক্ত ঘাঁটি ছেড়ে বৈরুতের অন্যান্য এলাকায় চলে গেছে এবং মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে যে, এটি বেসামরিক এলাকায় আরো হামলার একটি অজুহাত হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মৃতের সংখ্যা অন্তত আড়াই শ’ জন এবং আহত হয়েছে শত শত মানুষ।
গতকাল হাসপাতালগুলোতে রোগীর ভিড় উপচে পড়েছিল এবং এখানকার মানুষের জন্য ইসরাইল দায়মুক্তির সঙ্গে যা খুশি তাই করে।
সূত্র : আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

