ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এখানে তাঁর বক্তব্য থেকে মূল বিষয়গুলো তুলে ধরা হলো—
আবার সেতু–বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি
ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। যা যুদ্ধাপরাধের সমতুল্য হবে।
তেলের মজুদ ‘দখলের’ ইচ্ছা
ট্রাম্প বলেন, যদি তাঁর ইচ্ছামতো সুযোগ থাকত, তবে তিনি ইরানের বিশাল তেলের মজুদ ‘দখল’ করতে চাইতেন। সাংবাদিকদের তিনি বলেন, এর মাধ্যমে তিনি ‘প্রচুর অর্থ উপার্জন করতেন’।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষেরা বোকা
বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমেরিকান যুদ্ধের বিরোধিতা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ভিত্তিক সদস্যদের মধ্যে দৃঢ় সমর্থন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষদের সম্পর্কে তিনি বলেন,‘তারা বোকা’।
ইরানে সরকারবিরোধীদের কাছে বন্দুক পাঠিয়েছিলেন
ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে বন্দুক পাঠিয়েছিল। কিন্তু তিনি দাবি করেছেন, অস্ত্রগুলি ‘একটি গোষ্ঠীর কাছে’ ছিল। তিনি কোন গোষ্ঠীটির দিকে ইঙ্গিত করছেন তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি।
আলটিমেটাম চূড়ান্ত
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য তাঁর মঙ্গলবারের আলটিমেটাম চূড়ান্ত। তিনি বলেন, মার্কিন প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়া ‘গুরুত্বপূর্ণ’ কিন্তু তা ‘যথেষ্ট ভালো নয়’।
সূত্র: আল–জাজিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

