যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আবার সংলাপে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় দফা বৈঠক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সংলাপ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবেই লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। তাই লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া এই সংলাপ কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
পাকিস্তান জোর দিয়ে বলেছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হলে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

