লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতির দিনেই এক হামলায় ২৫৪ জনের নিহতে ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে-‘মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা’ প্রদর্শনের অভিযোগ করেন। এসময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় নিন্দার পাশাপাশি ইইউকে ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের আহ্বান সানেচেজ। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, “আজ নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে তার সবচেয়ে কঠোর হামলা চালিয়েছেন, যাতে ২০০ জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার এই অবজ্ঞা অসহনীয়।”
তিনি আরো বলেন, এখন স্পষ্টভাবে কথা বলার সময় এবং লেবাননকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।
সানচেজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নতুন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় ইসরাইলকে নিন্দা জানাতে হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান, তারা যেন আবশ্যিকভাবে ইসরাইলের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করে।
তিনি জোর দিয়ে বলেন, এই অপরাধমূলক কাজের জন্য কোনো প্রকার দায়মুক্তি দেওয়া যাবে না।
উল্লেখ্য, ২০০০ সালে স্বাক্ষরিত ইউরোপীয় ইউনিয়ন-ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি দুই পক্ষের মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ ও অর্থনৈতিক সহযোগিতার আইনি ভিত্তি হিসেবে কাজ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

