ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই ঘোষণা দেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যে কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করলে, তাদের যুক্তরাষ্ট্রে বিক্রিত সব পণ্যের ওপর অবিলম্বে ৫০% শুল্ক আরোপ করা হবে। এতে কোনো ছাড় বা ব্যতিক্রম থাকবে না।’
তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
চীন ও রাশিয়া অতীতে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। তারা ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ মোকাবিলায় ইরানকে সহায়তা করে।
তবে বেইজিং ও মস্কো সাম্প্রতিক সময়ে ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। যদিও রাশিয়াকে ঘিরে এ ধরনের অভিযোগ এখনো পুরোপুরি থামেনি বলে জানা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

