ড্রোন হামলার পর কুয়েতে নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণা

আমার দেশ অনলাইন

ড্রোন হামলার পর কুয়েতে নতুন প্রতিরক্ষা কৌশল ঘোষণা

উপসাগরীয় দেশ কুয়েত সাম্প্রতিক ড্রোন হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে নতুন কৌশল ও সুরক্ষা নীতিমালা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

গত রোববার (৫ এপ্রিল ২০২৬) কথিত ইরানি ড্রোন হামলায় কুয়েতের বিভিন্ন সরকারি ভবন ও মন্ত্রণালয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি।

এ ঘটনার পর কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, তারা উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করতে সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েত সেনাবাহিনী জানায়, বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা আতঙ্কের কারণ নয়; বরং এটি প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা মোকাবিলার ফল।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: আজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...