যুদ্ধবিরতি ঘোষণায় ইরানজুড়ে উল্লাস

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি ঘোষণায় ইরানজুড়ে উল্লাস
ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেছেন ইরানিরা। বুধবার ভোররাতে তেহরানের রাস্তায় জড়ো হন হাজারো মানুষ। এসময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী স্লোগান দেন তারা। উল্লাসে মেতে ওঠা বেশিরভাগ মানুষের হাতেই ছিল ইরানের পতাকা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও তার নিহত পিতা, সাবেক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতেও এসেছিলেন কেউ কেউ। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ান অনেকে।

বিজ্ঞাপন
Pro 2

বার্তা সংস্থা রয়টার্সকে ঘটনাস্থলে উপস্থিত এক নারী বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শতবার নিজেদের আসল রূপ দেখিয়েছে, যখন তারা আমাদের ওপর হামলা করেছে, আমরা দুইবার আলোচনার টেবিলে গিয়েছি।’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে ‘নিজেকে পুনরায় শক্তিশালী করতে’ ব্যবহার করতে পারে।

Pro 3

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বরূপ কি বদলে যাবে? তারা কেন রাজি হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই… বরাবরের মতোই, তারা ইসরাইলের জন্য সময় চায়।’

রয়টার্স জানিয়েছে, আরেকজন নারী প্রশ্ন তোলেন, ইরান কেন যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং কেন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে?

Pro 4

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ নেতারা প্রকাশ্য বিবৃতিতে আলোচনায় যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখতে তাদের অনিচ্ছা বারবার প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, এরআগেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলাকালেই ইরানের ওপর হামলা হয়েছিল।

সূত্র: সিএনএন/আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন