ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের একটি গোপন ইউনিটের প্রধানকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। খবর আলজাজিরার।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানিয়েছেন, অভিযানে কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের নেতা আসগর বেকেরি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

উল্লেখ্য, কুদস ফোর্স হলো আইআরজিসির একটি বিশেষ বাহিনী, যা ইরানের সীমান্তের বাইরে গোপন অভিযান ও সামরিক কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত।

সাম্প্রতিক সংঘাতের শুরু থেকেই মার্কিন-ইসরাইল তাদের হামলায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করছে। তারই ধারাবাহিকতায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে ইরানের বিপ্লবী নেতাদের নাম। ইতোমধ্যে ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর, ইরানের নিরাপত্তার শীর্ষ নেতা আলি লারিজানিসহ আরো অনেকেই মৃত্যুবরণ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন