লেবাননেও গাজার মতো ‘হলুদ রেখা’ টানল ইসরাইল

আমার দেশ অনলাইন

লেবাননেও গাজার মতো ‘হলুদ রেখা’ টানল ইসরাইল
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার মতো দক্ষিণ লেবাননেও একটি ‘হলুদ রেখা’ বা বিভাজন রেখা টানার কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

মূলত ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল থেকে হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে আলাদা করতেই এই রেখা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এই রেখা অতিক্রম করে তাদের সৈন্যদের কাছাকাছি আসার চেষ্টা করায় বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধার ওপর ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো লেবাননে এমন রেখার কথা উল্লেখ করল তারা।

সেনাবাহিনী জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননের ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে দায়িত্বরত সেনারা কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করেছে, যারা উত্তর দিক থেকে রেখা অতিক্রম করে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তারা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘শনাক্ত করার পরপরই হুমকি নির্মূল করতে সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ওই সন্ত্রাসীদের ওপর হামলা চালায়।;

ইসরাইলি বাহিনীর দাবি, যুদ্ধবিরতি চললেও যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনি এই ভূখণ্ডটিও একইভাবে একটি ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা দিয়ে দুই ভাগে বিভক্ত। এর এক অংশ ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এবং অন্য অংশ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। এখন লেবাননের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করছে ইসরাইল।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন