কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীরে মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। দুই গ্রাম জুড়ে এই সংঘর্ষের সময় কমপক্ষে ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

শনিবার সকালে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুরসহ ছয়টি গ্রাম মিলিয়ে দুটি গোষ্ঠী রয়েছে। শনিবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে গজনবীপুর এলাকায় সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উজানগ্রাম এলাকায়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মাসুদ রানা আমার দেশকে জানান, উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বে সংঘর্ষ হয়েছে। সারাদিন ওই এলাকায় সেনাবাহিনীর টহল দল ছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...