উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

জানা গেছে, সম্প্রতি ব্রিজটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এতে সব ধরনের ভারী যান চলাচল বন্ধে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে ব্রিজের দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড ও লোহার ব্যারিকেড স্থাপন করা হয়। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলছে ইট, বালি, কাঠ ও অন্যান্য মালামালবোঝাই যানবাহন।

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত ফুলবাড়ীয়ায়। রোববার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া-৬ আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের কর্মী আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই নির্বাচনকে ভয় করে না এবং যেকোনো সময় নির্বাচন হলে জামায়াত অংশ নেবে। তবে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের আদলে কোনো নির্বাচন চায় না।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীকে মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে।

আখের রস থেকে হাতে তৈরি ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ঐতিহ্যবাহী লাল চিনি এবার পেল আন্তর্জাতিক পরিচিতি। প্রায় আড়াই শত বছরের পুরোনো এই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার খালপাড় এলাকায় একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র হাতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ১৭ই আগস্ট রাতে উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামের বাসিন্দা রমেন চন্দ্র দাসের ২২ বছর বয়সী মেয়ে রীতা রানী দাস বিষ পান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী আছিম বাজারের ‘প্রত্যাশা মেডিকেল সেন্টার’-এ নিয়ে যান। সেখানে পল্লীচিকিৎসক সুনীল কুমার সরকার দুইদিন রেখে তার চিকিৎসা নেন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মো. হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পত্তির ছেলে। তুহিন পাঁচ ভাই ও দু’বোনের মাঝে সবার ছোট।

শুক্রবার ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে তুহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ৭৫ বছর বয়সী মা সাবিহা খাতুন ও বাবা হাসান জামাল ছেলের জন্য বিলাপ করছেন। তুহিনের মা বলছেন, “কালকেও আমার ছেলে বলেছিল, ‘আম্মা, আগামী মাসে তোমাকে চোখের ডাক্তার দেখাবো, চিন্তা করো না।’ এখন আমার খোঁজ কে নেবে?