উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

দেশের আমদানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মোংলা বন্দর। বিশেষ করে রিকন্ডিশন গাড়ি আমদানির ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে এই বন্দরের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের মধ্যেও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং আধুনিক সুবিধা বাড়ানো, পলি অপসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার ফলে বন্দরের কার্যক্রমে এসেছে গতি।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬১জন সদস্যকে আটক করেছে। বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখাতে কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে।

বাগেরহাটের মোংলা উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে অন্তত ১৭ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। হঠাৎ করে শিশুদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

১৪ দিনের সরকারি অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে মধু আহরণ কার্যক্রম শুরু করেছেন মৌয়ালরা। তবে চলতি মৌসুমে বনদস্যু আতঙ্ক, বন্যপ্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যেই বনে প্রবেশ করছেন তারা।

বাগেরহাটের মোংলায় খেয়া পারাপারের সময় দুর্ঘটনায় প্রায় দুইশ’র বেশি শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় চরম আতঙ্কে আছে মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিকরা নদী পার হয়ে কর্মস্থলে যাওয়ার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার ফলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, এতে অনেক শ্রমিক নদীতে পড়ে গুরুত

গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অসুস্থ এক রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হলে তার স্বজনরা সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদল সংশ্লিষ্ট কয়েকজন চিকিৎসকের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় আহত চিকিৎসককে তাৎক্ষণিকভাব

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত ‘যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে’ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬ রোববার বেলা ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভ

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সালমান খান বলেন, “সুন্দরবনে আসছি ঈদের ছুটির জন্য। এখানকার পরিবেশ অনেক সুন্দর। রাস্তাঘাটও মোটামুটি ভালো। প্রকৃতিটা উপভোগ করছি, পরিবারের সঙ্গে সময় কাটানো দারুণ অভিজ্ঞতা।”

বাগেরহাটের মোংলা উপজেলায় চিংড়িঘের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হৃদয় খান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত থেকে ভোরের মধ্যে উপজেলার বৈদ্যমারী গ্রামে তার নিজ বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন ১৪ জন। তাদের মধ্যে একই পরিবারের ৯ সদস্যকে শুক্রবার জুমার নামাজের পর মোংলা পৌর কবরস্থানে দাফন করা হয়। শনিবার দিনভর শেহালাবুনিয়ার সেই বাড়িটিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় ছিল। তবে কোথাও স্বাভাবিক কোনো কোলাহল নেই—চারদিকে শুধু শোকের ভারী আবহ আর কান্না

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এই বাহিনী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হারবারিয়া বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

যে বাড়িতে কয়েকদিন আগেও ছিল বিয়ের আনন্দ, আর অতিথিদের কোলাহল, সেই বাড়ির উঠানেই এখন ৯ জনের লাশ। এক পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার এই মর্মান্তিক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই।

বাগেরহাটের মোংলায় স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। যে বাড়িতে কয়েক দিন আগেও বিয়ের আনন্দ আর হাসির রোল উঠেছিল, সেই বাড়ির উঠানেই এখন পাশাপাশি রাখা ৯টি লাশ।

বাগেরহাটের মোংলা সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্য কে আটক করেছেন কোস্ট গার্ড।

বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইনসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ১ মার্চ রাত পৌনে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে চ্যালাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বুধবার অভিযোগ তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে আমার দেশ প্রতিনিধি খাঁন আশিকুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় লুট হওয়া আংশিক স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মোংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। প্রতি বছরই এ বন্দরে রেকর্ড পরিমাণ জাহাজ আগমন করে। মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১ টি বিদেশী বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।

বাগেরহাট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলা হ্যালিপ্যাড ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত ঐতিহাসিক দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনি জনসভায় বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াদুদ এসব কথা বলেন।

বাগেরহাটের মোংলা উপজেলার আমার দেশ প্রতিনিধি খান আশিকুজ্জামান ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সাংবাদিকতার সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।

বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারে কঠোর অবস্থান ও উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াদুদ। তিনি বলেছেন, পাথর দিয়ে মানুষ হত্যার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে দেশবাসী, সহিংসতা ও নৃশংসতার রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।

উপজেলার মৎস্য আড়তদার মো. সুমন জানান, দ্রুত পচনশীল ও জরুরি পণ্য সময়মতো পারাপার করা না গেলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জোয়ারে পুরো নদী ভরার আগ পর্যন্ত ফেরি চলাচলের উপযোগী হয় না। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়েছেন, বাগেরহাটের ৩ আসনের (মোংলা রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাটের মোংলায় থেমে থাকা তেলবোঝাই নৌ-পুলিশের এক স্পিডবোটে আগুন লাগার ঘটনা ঘটেছে । এতে ওই স্পিডবোটের চালক কনস্টেবল কাজী মাহবুব হাসান (৩০) দগ্ধ হয়েছেন। বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টায় মোংলার পশুর নদের দিগরাজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে ।

পশুর নদের ভাঙনে মোংলা পৌরসভার গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগকেন্দ্র মামার ঘাট বিলীন হয়ে গেছে। ভাঙনে ঘাটের একটি বড় অংশ ধসে পড়ায় প্রতিদিন এই রুটে চলাচলকারী অন্তত ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নদের ভাঙন অব্যাহত থাকায় এলাকাজুড়ে আতঙ্ক আর অনিশ্চয়তা বিরাজ করছে।

ফ্যামিলি কার্ড দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ওয়াদুদ। তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।

দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামের দুজন আহত হয়েছেন।

সুন্দরবনে ২ জন পর্যটকসহ রিসোর্টের মালিককে অপহরণ করা বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের মোংলায় দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি খান আশিকুজ্জামানের অসুস্থ সন্তানকে দেখতে গেছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বাগেরহাট- ৩ (রামপাল–মোংলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ।

তবে অপহরণের মতো স্পর্শকাতর ঘটনায় দস্যুরা কীভাবে দিনের আলোতে পর্যটকদের জিম্মি করে নিয়ে গেল—তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া রয়েল বেঙ্গল টাইগারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞ দল আজ রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে সফলভাবে বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করে।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কেনুয়ার খালের মুখ থেকে এক রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করেছে বন বিভাগ।

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে মোংলার সাধারণ মানুষ নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারবে এবং জমিজমা ও ঘের দখলমুক্ত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

বাগেরহাটের মোংলায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সাবেক সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বুলবুল ফকিরকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সুন্দরবন ইউনিয়ন ৩নং ওয়ার্ড বাশতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় স্বাগত মিছিলে জনতার ঢল নেমে এসেছে, পরে পথসভা করেছেন বিএনপির উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী অতীতেও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

বাগেরহাটের মোংলায় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেন। মোংলা থানা পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোংলা উপজেলা কমিটি।

বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ভারত ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে এবং বাংলাদেশ থেকে ৪৭ ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে পরিচালিত এ বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত ছিল উভয় দেশের কোস্ট গার্ড।