উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঝিরি আর খালের স্বচ্ছ জলে ভাসছে হাজারো রঙের ফুল। স্নিগ্ধতা আর নতুন দিনের প্রত্যাশা নিয়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক,বিষু, বিহু ও সাংলান।

শনিবার রাতে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন (কাপ্তাই জোনের) অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পে উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান ও কারবারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্যচিং মারমা ওই স্কুলের ইংলিশ মিডিয়ামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করত।

বিদ্যালয়ের বাইরে গেলেও বাজারের আবর্জনার দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। দ্রুত এই আবর্জনা এখান থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

রাঙামাটির রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করতে হলে তামাক ও তামাকজাত দ্রব্যাদির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বন বিভাগের নিয়মানুযায়ী হাতি দুটিকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।