উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯২টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক পদ শূন্য। ফলে ভারপ্রাপ্তদের ভারে নুয়ে পড়েছে এ উপজেলার শিক্ষাব্যবস্থা। দীর্ঘদিন ধরে এই পদগুলো খালি থাকায় সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৬ এপ্রিল উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজীর বাড়িতে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার ৬ এপ্রিল ভোর রাতে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফরনগর গ্রামের সুজনের মাছের ঘেরে।

রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা চিতোষী সড়কে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার তেল চুরি করে নিয়ে যায়।

সময়মতো পানি না পেলে বোরো ধানের ফলন কমে যায় এবং ফসল চিটা হয়ে যায়। কিন্তু জ্বালানি সংকটের কারণে তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেচ দিতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ।

দীর্ঘদিন ধরে শরীফ মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও রমজান মাসে তিনি একবার আত্মহত্যার চেষ্টা চালান। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং মাওলানা আবু সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খালে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে । জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের গৌরের বাড়ির বিল্লাল হোসেন (৩৮) নামের এক চা দোকানদার নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে সরকারি খাল দখল করে

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাবীর মৃত্যুর খবর শুনে দেবর সবুজ হোসেনের (৩৫)মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে ফাঁস লাগা অবস্থায় সবুজ হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্চর গ্রামের ধোয়াবাড়িতে।

সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচ জনসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নবনির্বাচিত সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক রাজু হোসেন ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা ক্লাবের সার্বিক উন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ১১ দলীয় জোট এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মোঃ মাহবুব আলম বলেছেন, বিএনপি দেশটাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে। তারা দুর্নীতি ও লুটতরাজ চালাবার জন্য মাফিয়াদেরকে নমিনেশন দিয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবদুল কুদ্দুসের দেওয়া বসতঘরের সামনে বাঁশের বেড়ার কারণে একটি পরিবার এক মাস যাবৎ অবরুদ্ধ।

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘আমাকে যদি আপনারা ভোট দেন, আমি যদি এমপি হতে পারি, তাহলে রামগঞ্জে উন্নয়নের জোয়ার বইয়ে দেব।

জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী বলেছেন, ‘আমরা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করতে পারবো না। জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করলে আল্লাহ সহ্য করবেন না।’

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রামগঞ্জে আসছেন

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতি তার আদর্শ ও বিশ্বাসের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে তিনি ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ নং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির মাহবুব আলমকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী।

লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক টুনাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানার পুলিশ।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান (ভিপি) বাহার ইন্তেকাল করেছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ দিয়ে হাজার হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গেছে চার মাস বয়সের শিশু আয়াত হোসেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দিয়েছে মাদকসেবীরা। রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি হোসেন ও তার পিতা মোহ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাসার লিমন (২৪) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমরা তার বাস্তবায়ন করতে হবে, জুলাই যোদ্ধারা চোখে আঙুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিল ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে।

ডেবিল হান্ট এর অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লামচর ইউনিয়নের লামচর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আবুল খায়ের ভূঁইয়াকে। তিনি লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

হাতপাখা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন পাটওয়ারী বলেন, “আমাদের প্রোগ্রামটি নষ্ট করার জন্য আলোচনার বাইরে একটি মিথ্যা ও বানোয়াট প্রশ্ন করা হয়। এটি কে করেছে, তা জামায়াতে ইসলামী বা বিএনপি স্বীকার করছে না। প্রশ্নকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই প্রশ্নের কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।

নিহত হাসমত উল্যাহর ছেলে শাহিন দাবি করেন, গত রোববার রাতে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামে তার বাবার জমি ও বসতঘর দখল করতে যায় একই বাড়ির আমিন উল্যাহর ছেলে তোফায়েল, মোহনসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়িতে। এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন চাচাতো ভাই মো. তোফায়েল (৩৭), মো. মোহন (৩৪) ও পৌর যুবদলের সদস্য মো. সুমন চৌধুরী (৪৫)সহ ৮/৯জনের নামে মামলা দায়ের করেছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানির এজেন্ট সিম ও মূল্যবান মালামাল লুটে নেয় চোরেরা।

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ বলেছেন, রামগঞ্জ হলো বিএনপির ঘাঁটি, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়া অন্যদল বা জোট থেকে যদি প্রার্থী দেয়া হয় তাহলে বিএনপি এ আসনটি হারাতে পারে। এ এলাকার জনগন কোনো পরগাছাকে নির্বাচিত করবে না।

নিহত মো. হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে। নাজমুল হাসানের বাড়িও উদনপাড়া গ্রামেই। তার পিতার নাম মৃত সফিকুল ইসলাম।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র সাড়ে ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও গ্রামে মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হাফেজ মোহামুদুল্লাহ ও হাফেজ জাহিদ হোসেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরো বলেন,আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো,সেটা শুরু করতে পেরেছি। আস্তে আস্তে সব বিচারই হবে।

তথ্য উপদেষ্টার ভাই মাহবুব আলম বলেন, মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন; তাহলে এনসিপি থেকে নির্বাচন করবেন। রামগঞ্জের মানুষ আশা করছে—মাহফুজ এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করুক।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ ও ১২ দলীয় জোটের মুখপাত্র বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের মধ্যকার ভাইরাল বাগযুদ্ধ এখন রামগঞ্জের মানুষের মুখে মুখে।

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না। সাধারণ মানুষ যেখানে জানমালের নিরাপত্তা পাবে সেখানেই ভোট দেবে। হিন্দুরাও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থী হতে হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়ে জবাই করে হত্যার ঘটনায় পুলিশ পারভেজ নামে মূল আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার মো. আকতার হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ড ঘটে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১০ অক্টোবর) রাতে সোহেল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোহেল রানা নিহতদের নিকট আত্মীয় বলে জানা গেছে।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের ঢল নামে। অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে । নিহতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেয়ার জন্য বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ছুটে আসেন।

গতকাল আমার দেশের অনলাইনে ‘জরিমানার টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ’ ও আজ রোববার প্রিন্ট ভার্সনে ‘ঋণ পরিশোধে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ নাজমা’ শিরোনামে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সকলের দৃষ্টিতে আসে। এরপর মোহাম্মদ সোহেল রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহেরের নিকট ব

লক্ষ্মীপুরের রামগঞ্জে বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে গত বছরের সেপ্টেম্বরে দেবর মো. হানিফ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ভূঁইয়া অভিযোগটি প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করলে, ৩০ সেপ্টেম্বর আদালত স্বামী-স্ত্রীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে উভয়ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।