হাজীগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

হাজীগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট

চাঁদপুরের হাজীগঞ্জে আমেরিকা প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার সময় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে এ ঘটনা এ ঘটে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী লক্ষ্মীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার মা নুরজাহান বেগম (৭০) আমেরিকা থেকে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাতে। এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো ভাড়া করে (নম্বর, মেট্রো -চ- ১৯-৩৪১৭) নিয়ে বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ আসলে ডাকাত দল পিকআপ (মিনি ট্রাক) দিয়ে গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করে। এ সময় গাড়ি ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার, ও কিছু নগদ টাকাসহ প্রায় ৫০ লাখের অধিক টাকার মালামাল নিয়ে যায়। আমেরিকা প্রবাসীর সাথে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়ক পর্যন্ত গত এক মাসে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এমনকি পুলিশ কোনো তথ্যও উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী সন্ধ্যায় মামলা করবে বলেছেন। আমরা তদন্ত করছি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...