বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাই মো. আবু মুছাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডারঝিরি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আলীকদম থানা পুলিশ। গ্রেপ্তার মো. মুছা নয়াপাড়ার বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের ছেলে।
সূত্র জানায়, ৪ জানুয়ারি সকালে নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় জমি ও একটি গরুর বাছুর ভাগাভাগি নিয়ে দু’ভাইয়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবু মুছা তার ছোট ভাই নুরুল আবছার মামুনকে কিল, ঘুষি মারেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ছোট ভাই নুরুল আবছার মামুন (২১) মারা যান।
এ ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম ৪ জানুয়ারি আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার মুছাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

