ভাই-ভাবির বিরোধে প্রাণ গেলো ছোট ভাইয়ের, আটক ৫

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ভাই-ভাবির বিরোধে প্রাণ গেলো ছোট ভাইয়ের, আটক ৫
আবদুর রহমান

বান্দরবান জেলার লামা উপজেলায় ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় সোমবার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছুরিকাঘাতের পর লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সোমবার রাত ৯টার দিকে আব্দুর রহমান মারা যায়। আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় দুই নারী ও ঘাতকসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে গত সোমবার মাগরিবের পর স্থানীয় সালিশের কথা ছিল। এ জন্য দুই পক্ষই ইউনিয়নের মোস্তফা নগরের সামশুল আলমের দোকানের সামনে আসেন। বৈঠক শুরুর আগে শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুর রহমানের। একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন শুক্কুরের শ্বশুরবাড়ির লোকজন। এতে আব্দুর রহমান গুরুতর আহত

হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে আব্দুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনার সাথে জড়িত মো. সোহেল মিয়া, ভাবি মিনুয়ারা বেগম, ভাবির মা সালমা বেগম, মো. রিয়াজ উদ্দিন, মো. জাহেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা লোহাগাড়া উপজেলার পানতিশা এলাকার বাসিন্দা মো. কামাল প্রকাশ বদরের স্ত্রী, ছেলে ও মেয়ে।

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুর ও মিনুয়ারার বিরোধ সমাধানে সোমবার বিকালে বৈঠকের কথা ছিল। কিন্তু মিনুয়ারার ভাইয়েরা বৈঠক শুরুর আগেই কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত মো. সোহেল মিয়াসহ ৫ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আব্দুর রহমানের লাশ উদ্ধার করে

সোমবার রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...