ঘর থেকে বেরিয়ে বুনো হাতির মুখোমুখি, শুঁড়ের আঘাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

ঘর থেকে বেরিয়ে বুনো হাতির মুখোমুখি, শুঁড়ের আঘাতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চাকুয়াপাড়ায় সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে বুনো হাতির শুঁড়ের আঘাতে এক যুবক মারা গেছেন। নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৫০) একই ইউনিয়নের চিৎমরম বড়পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।

বিজ্ঞাপন

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় চাকুয়াপাড়া এলাকায় তিনি বুনো হাতির শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন (ডিএফও) জানান, বিষয়টা দুঃখজনক, তবে ঘটনাস্থলে আমাদের বন বিভাগের লোকজন গিয়েছে। সরকারি আইন ও প্রক্রিয়া অনুযায়ী নিহত ব্যক্তিকে ৩ লাখ টাকা দেওয়ার কথা জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) জানান, ‘ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...