লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহেত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার ভোরে উপজেলার করইতোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি (৫০) সাহেবের হাট ইউনিয়নের সাবেক কাদির পন্ডিতের হাট এলাকার হাজ্বি ইসমাইলের বাড়ির হাজ্বি নোয়াব আলীর ছেলে, মো.রফিকুল ইসলাম উপজেলার চর ফলকন এলাকার জয়নাল আবেদিন মিঝি বাড়ির নুর উদ্দিন মিঝির ছেলে।
ঘটনাস্থল থেকে শাহাদাৎ হোসেন জানান, ওসমান গনি অসুস্থ থাকায় চিকিৎসা নিতে ঢাকায় যান। সেখানে চিকিৎসা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে সিএনজির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা গাছের সাথে সংঘর্ষ ঘটে। তিনি ঘটাস্থলে নিহত হন। এদিকে রফিকূল ইসলাম ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসার একই সিএনজিতে মারাত্মক জখম হলে জেলা সদর হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ওসমান গনি খামারের ব্যবসায় জড়িত ছিলেন। মো.রফিকুল ইসলাম ঢাকা উত্তর-পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কারা নির্যাতিত নেতা ছিলেন। এছাড়াও তিনি এক্সপোর্টের কাপড়ে ব্যবসায়ী ছিলেন।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সিএনজিতে থাকা ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরেক নিহত হন। দুজনের ময়নাতদন্তের ব্যবস্থা চলছে।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

