বান্দরবানে বাসচাপায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে বাসচাপায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন

বান্দরবানের রুমায় বাসচাপায় মথি ত্রিপুরা নামে ৯ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার দুপুরে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মথি একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও রুমা সদরের আনন্দপাড়ার রুব্রিয়া ত্রিপুরার ছেলে।

বিজ্ঞাপন

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ছুটি শেষে স্কুল থেকে বের হচ্ছিল মথি। এ সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা।

এসে মথি ত্রিপুরাকে স্কুলের দেয়ালের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী চালককে আটক করলেও ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...