শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকায় স্থানীয়রা লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। শিশুটির বয়স ৪ বছর হতে পারে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

