
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামের এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব ব্যক্তিদের আটক করে।























