যশোরে শেখ মুজিবের ম্যুরাল-ভাস্কর্য ভাঙচুর

যশোর অফিস

যশোরে শেখ মুজিবের ম্যুরাল-ভাস্কর্য ভাঙচুর

পতিত ফ্যাসিস্ট হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের ঢেউ আছড়ে পড়েছে যশোরেও। বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পর শাবল-হাতুড়ি নিয়ে নেমে পড়েন ছাত্র-জনতারা। প্রথমে পুরাতন কসবায় থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙচুর চালানো হয় যশোর পৌরসভা কার্যালয় ও জেলা পরিষদ চত্বরের ম্যুরাল।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন গণঅভ্যুত্থানে বিতাড়িত হাসিনা। এরই অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি ভাষণ দেন তিনি। এটা মেনে নেয়া যায় না। ফ্যাসিবাদের পুনরুত্থানের ডালপালা কোনোভাবেই মেলতে দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...