চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । গত ৮ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আজ ১৩ এপ্রিল সোমবার ৩৬ দশমিক ২ ডিগ্রিতে ঠেকেছে । ইতোমধ্যে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরও বিস্তার হতে পারে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমের কারণে খেটে খাওয়া ও অসহায় মানুষেরা চরম বিপাকে পড়েছে। সড়কে যানবাহন চলাচলে কমে গেছে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলতি মৌসুমে গত ৩, ৪, ৫ এপ্রিল চুয়াডাঙ্গার ওপর দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। আজ সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ । তিনি আরও জানান, জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। গত ৩ এপ্রিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি ছিল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন