মহেশপুর সীমান্তে বাংলাদেশি ৩ যুবককে আটক করল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে বাংলাদেশি ৩ যুবককে আটক করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন।

রোববার দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে গ্রামবাসীরা জানান।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহিন (২২), একই গ্রামের আবু বাক্কার ছেলে সোহাগ (২৭) ও কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)।

এলাকাবাসী জানান, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম পিবিজিএম, পিএসসি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের অবস্থার খোঁজ-খবর নিয়েছি। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...