কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে বিকাশ (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫) নামের দুজন ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার (কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে) মহিষাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পিকআপে থাকা তিনটি ঘোড়াও এ দুর্ঘটনায় মারা গেছে। হতাহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে পাবনা থেকে ঘোড়া বহনকারী একটি পিকআপ ভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাফায়েত নামে একজন মারা যান।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ নামে আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, আজ শুকবার সকালে পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী পিকআপে করে নড়াইলে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় ঘোড়াবাহী পিকআপটি। এতে ট্রাকে থাকা ঘোড়ার পাঁচ ব্যাবসায়ী গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বিকাশ ও সাফায়াতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় পিকাপে থাকা তিনটি ঘোড়া মারা গেছে।

তিনি আরো জানান, বর্তমানে নিহতদের লাশ হাসপাতালেরর মর্গে রয়েছে। হতাহত সবার বাড়ি নড়াইল জেলায় বলেও জানান ওসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...