নাসীরুউদ্দিন পাটওয়ারীকে আইনি নোটিশ

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নাসীরুউদ্দিন পাটওয়ারীকে আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী আল-মামুন তালুকদার। গত ২৭ জুলাই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নেত্রকোনায় জুলাই পদযাত্রা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদের এ আইনি নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আল-মামুন তালুকদার। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর হাওরপাড়ের গণমানুষের প্রাণের স্পন্দন। আমার পৈতৃক বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি আমার প্রতিবেশীও বটে। আদালতের রায়ে মীমাংসিত বিষয়ে বক্তব্য দেওয়ায় আমার এই সতর্কীকরণ চিঠি। পরবর্তীতে আদালতে যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...