নেত্রকোণার পূর্বধলায় পুকুরে পানিতে ডুবে বাবর আজম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বাবর আজম সবার অজান্তে বাড়ির পেছনে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

