সিরাজগঞ্জে ভোজ্য তেলের বাজারে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভোজ্য তেলের বাজারে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ভোজ্য তেলের ডিলারের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রমমাণ আদালত। অভিযানে মেসার্স সঞ্জয় এ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় ভোজ্য তেলের ডিলার মেসার্স সঞ্জয় এ্যান্ড ব্রাদার্স এর ১১টি গোডাউনে অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

ভ্রমমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত বলেন, আমাদের কাছে তথ্য ছিলো সঞ্জয় এ্যান্ড ব্রাদার্স ভোজ্য তেলের মজুদ করে রেখেছে। আমরা এসে তেলের কিছুটা মজুদ পেয়েছি। প্রথমে ডিলার বলেছিলেন তার দুটি গোডাউন আছে। কিন্তু আমরা ঘুরতে ঘুতে ১১টি গোডাউনের সন্ধান পেয়েছি। এসব গোডাউনে বিভিন্ন পণ্যের মজুদ আছে। ডিলার এতথ্য গোপন করে রেখেছিলো। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণন) ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় না করায়) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, সঞ্জয় এ্যান্ড ব্রাদার্সের ১০টির অধিক গোডাউন পেয়েছি। এখানে বিভিন্ন ধরনের খাদ্য মজুদ করে রাখা হয়েছে। ডিলার যথাযথ আইন অনুসরণ করেনি। বাজার প্রচুর ভোজ্য তেল মজুদ আছে। ভোক্তাদের বলবো কেউ যদি তেল না পেয়ে থাকেন আমাদের বলবেন আমরা সেখানে অভিযান চালাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...