দিনাজপুরের বীরগঞ্জে বেপরোয়া একটি ডাম্প ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।
শনিবার সকালে উপজেলার প্রেমবাজার এলাকায় বীরগঞ্জ-খানসামা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ৬৫ বছর বয়সী আজাহার আলী উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ধলু মিয়ার ছেলে।
আহতরা হলেন- ওই গ্রামের ৫০ বছর বয়সী মফেল ও ৪০ বছরের রেজাউল। তারা সবাই গরু কেনা-বেচা করতেন।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর বলেন, সকালে মোটরসাইকেলে করে গরু কিনতে পার্শ্ববর্তী উপজেলা কাহারোল হাটে যাচ্ছিলেন ওই তিনজন। প্রেমবাজার এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই আজাহার মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

