সিলেটে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিলেট ব্যুরো

২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিন উপজেলাব্যাপী সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ বাশিয়া নদীর পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি বলেন, এটা সিলেটের অন্যতম বড় খনন প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে নিজে সিলেটে এসে বাশিয়া নদীর পুনঃখনন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশব্যাপী উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মাশুকগজ্ঞ বাজারে বাশিয়া নদী পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন। তিনি খাল খননের প্রস্তুতি ও অগ্রগতির ব্যাপারে খোঁজ-খবর নেন।

এ সময় জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সদর বিএনপির সভাপতি আব্দুল আজিজ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এ অবস্থার উত্তরণে নদী পুনঃখনন প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জলাবদ্ধতা কমে যাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রায় ৩০ হাজার একর জমি সেচ সুবিধার আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রায় ১০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন বৃদ্ধিসহ বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে দুপাড়ের জনবসতি।

পরে তিনি হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদ প্রাঙ্গণে দোয়া মাফিলে যোগদেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...