আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

প্রতিনিধি, শাবিপ্রবি

আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

দৈনিক আমার দেশ পত্রিকায় নিউজ প্রকাশের পর তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন বাস চালু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে শিক্ষার্থীদের নিয়ে আসার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসটি ছেড়ে যায়।

বিজ্ঞাপন

গত ৬ এপ্রিল ‘রেজিস্ট্রেশন জটিলতায় তিন মাস ধরে চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ে বাসের সংকটের পাশাপাশি উল্লেখ করা হয় কেন এত সময় ধরেও বাসটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়নি।

এর পরই এ নিয়ে দ্রুত কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার ছয় দিনের মধ্যে বাসটির রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাস্তায় নামানো হয় নতুন এই বাস।

এ বিষয়ে বাসচালক বলেন, গতকাল রেজিস্ট্রেশন হয়েছে। তবে এখনো নম্বরপ্লেট দেওয়া হয়নি। দু-এক দিনের মধ্যে নম্বরপ্লেট দেওয়া হবে। নম্বরপ্লেট ছাড়া এই মুহূর্তে বাসটি চালানোর অনুমতি দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন