আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই। সংসদে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিদিন একটা করে নোটিশ দিক আমি এটাই চাই। তিনি আরো বলেন, ফেসবুকে দেখতে পাই আমাকে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ছাড়াও এ সভায় আরো বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক।

সভায় বক্তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন