জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ বার্তা

স্টাফ রিপোর্টার

জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ বার্তা

সারা দেশের জেলা হাসপাতালগুলোকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের প্রতি আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে— যেকোনো রোগীর অবস্থা সংকটাপন্ন মনে হলে তাৎক্ষণিকভাবে যেন মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় স্থানান্তর করা সহজ হয়।

তিনি আরও বলেন, বরিশালে সন্তান প্রসবের পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার খবর পেয়েই আমরা দ্রুত তাকে ঢাকায় আনার ব্যবস্থা করি। বর্তমানে মা ও শিশু দুজনেই চিকিৎসাধীন। রোগীর অবস্থা জটিল হওয়ায় ঢামেক হাসপাতালে দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...