পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর ব্যবস্থা গ্রহণ

স্টাফ রিপোর্টার

পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর ব্যবস্থা গ্রহণ

রাজধানীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিশেষ করে রমনা পার্ক ও আশপাশের এলাকায় মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফানুস, আতশবাজি ও শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎রোববার বিকেলে রমনা পার্কের বটমূলে নববর্ষ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। তাই সবার নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো ঢাকাকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...