মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে কূটনীতিক প্রচেষ্টাকেই ‘অপরিহার্য’ বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই মন্তব্য এসেছে। খবর আলজাজিরার।
এএফপির বরাতে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে কূটনীতির কোনো বিকল্প নেই।
এসময় তিনি পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘আমরা পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’
একই সঙ্গে তিনি জানান, ব্রাসেলস ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আরো অবদান রাখতে আগ্রহী।
আন্তর্জাতিক মহল এখনো কূটনৈতিক সমাধানের দিকেই তাকিয়ে রয়েছে, যদিও সাম্প্রতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে।
তবে ইসলামাবাদ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য আশাবাদ অনেকটা কমিয়ে দিয়েছে। যেখানে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্তে সম্মত হয়নি এবং যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়েছে। এখন দেখা যাবে ইরান সেটি গ্রহণ করে কিনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

