বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ।
শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলা,শ্রীপুর পৌর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি'র যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম বিতরণ উপলক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন , স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের ধূসর আপনার আমার মাঝে লুকিয়ে আছে, তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী। মনে রাখবেন শক্তিশালী মহান আল্লাহ তা'আলা আর এই জনগণ। মনে রাখবেন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যদি জিততে চান, তাহলে সুসংগঠিত কর্মীবাহিনীর দরকার। এবং জনগণকে সাথে রাখবেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখবেন তাহলেই নির্বাচনে জয়লাভ করবো আমরা।
তিনি আরো বলেন, ঘুষ দুর্নীতি অনিয়মের আর দুঃশাসনের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দেবেন। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং আলহাজ্ব_বিল্লাল_হোসেন_বেপারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম,শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছুর্লী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

